
নিউজগার্ডেন ডেস্ক: শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে চট্টগ্রামের আকবর শাহ থানা ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বিক্ষোভ মিছিলটি নগরীর ফয়েজলেক থেকে শুক্রবার বিকাল তিনটায় শুরু হয়ে একেখান মোড়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি জমির আহমেদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী, থানা বিএনপির যুগ্ম সম্পাদক আকবর হোসেন ফরহাদ, আকবরশাহ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মাস্টার, মহানগর সেচ্ছাসেবক দলের সহ সভাপতি শহিদুল্লাহ বাহার. থানা বিএনপির যুগ্ম সম্পাদক আলী আক্কাস, জামাল হোসেন, সাইফুল ইসলাম মামুন, মিজানুর রহমান, আবু আহমেদ, আলতাফ হোসেন, রিপন খান, সামশুল হক টুকু, রিপন ভান্ডারী, যুবদল নেতা দেলাওয়ার হোসেন, মোহন, কফিল উদ্দিন পিন্টু, রুবেল, সুমন, ইব্রাহিম খলিল সবুজ, জনি, সামিউল, রাসেল, মামুন, রাজু, প্রদীপ, মুজাহিদ, শাহিন, এনাম, সেহাগ, পারভেজ, ছাত্রদল নেতা মিনহাজ উদ্দিন রাব্বি, মোহাম্মদ সুমন, মোহাম্মদ শরীফ সহ প্রমুখ নেতৃবৃন্দ।









