
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বেলায়েত হোসেন বুলু বলেছেন, জনগণ বিএনপিকে দেশ পরিচালনার সুযোগ দিলে অবশ্যই হত্যা নির্যাতনের বিচার করা হবে যারা অন্যায় করেছে, তাদের বিচার করতেই হবে। তা না হলে নতুন করে অন্যায় হবে। বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে অন্যান্য রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিপীড়িত নির্যাতিত ও জুলাই অভ্যুত্থানে আহত-নিহত যারা হয়েছেন, সেই হত্যার বিচার করবে বিএনপি।
তিনি আজ ২০ মার্চ (বৃহস্পতিবার) বিকালে পবিত্র মাহে রমজান উপলক্ষে, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রৌফাবাদ জামে মসজিদের সামনে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ বলেন, দলের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। নিজেদের মধ্যে মতের অমিল থাকতে পারে তবে তা বৃহত্তর স্বার্থে এক হতে হবে। দলের মধ্যে গ্রুপিং রাখা যাবে না। যুবকরা হাল ধরলে দেশ এগিয়ে যাবেই। তাদের ভুল করলে চলবে না। আগামীর নেতৃত্বে যুবকদের আসতে হবে।
পাঁচলাইশ থানাধীন ৪৩ নং আমিন শিল্পাঞ্চল ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ দিলশাদ আলমের সভাপতিত্বে এবং মোঃ আরিফের সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলাম পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দল এর আহ্বায়ক মোঃ শফিউল আলম শফি, বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলাম পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দল এর সদস্য সচিব মহি উদ্দিন রুবেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়েজিদ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজি মহিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক পরিবার ও কল্যাণ বিষয়ক সম্পাদক জাকির হোসেন মিশু, থানা কমিটির যুগ্ম মেহরাজ, সদস্য মো: কাদের, মো: রুবেল, মো: নাওশাদ, মো: সৌরভ, মো: ইমন ফরহাদ আজাদ সহ ওয়ার্ড নেতৃবৃন্দ।









