
মোঃ ছরওয়ার কামাল: চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আওলাদে রাসুল (সঃ) সাইয়েদ মোহম্মদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আলমাদানী বলেছেন, অন্তরে খোদাভীতি ধারণ করে সততার সাথে হালাল ব্যবসা করার জন্য ব্যবসায়িদের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ভোক্তাদের ঠকিয়ে মুনাফাবাজীর ব্যবসা হারাম।
খতিব বলেন, আমরা সকলই সকল কাজের জন্য মহান আল্লাহর কাছে দায়ী।
তিনি বলেন, অনেক বাধা বিপত্তি অতিক্রম করে নতুন নকশায় আন্দরকিল্লা শাহী জামে মসজিদের পুনর্র্নিমাণ কাজ শুরু হয়েছে। তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় নগরের জামাল খান সড়কে চট্টগ্রাম বিজনেস ফোরামের (সিবিএফ) জামাল খান অঞ্চলের অফিস উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এ কে এম ফজলুল হক।
তিনি বলেন, সততার মাধ্যমে সৎ পথে ব্যবসা পরিচালনা করতে হবে। আমাদের টার্গেট হচ্ছে আখিরাতে মুক্তি। দুর্নীতিযুক্ত ও ভেজাল ব্যবসা পরিচালনা করলে আমরা আখিরাতে মুক্তি পাব না। আওয়ামী লীগ সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়িয়ে মানুষকে কষ্ট দিয়েছিল। রমজান মাসে সিন্ডিকেট বেশি হয়। জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে এগুলো হতে দেওয়া হবে না। মানুষকে কষ্ট দেওয়া হবে না।
চট্টগ্রাম বিজনেস ফোরাম আয়োজিত এ অনুষ্ঠানে (সিবিএফ) জামাল খান অঞ্চলের সভাপতি সাইয়্যেদ আল-মামুনের সভাপতিত্ব করেন। এতে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর, বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম বিজনেস ফোরামের (সিবিএফ) মোহাম্মদ মহিউদ্দিন, বিশিষ্ট ব্যাংকার ও মহানগর নায়েবে আমীর জালাল উদ্দিন আকবর, সিবিএফ মহানগর সেক্রেটারি মুহাম্মদ রফিকুল ইসলাম, অধ্যাপক মোহাম্মদ আলী, মো. আজম প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সম্মিলিত ব্যবসায়ী জোটের মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম, হুমায়ুন কবির পাটোয়ারী, মিনহাজুল হুদা, আজিজুল হক, আরিফুল হক প্রমুখ। সবশেষে সিবিএফ-এর অফিস উদ্বোধন উপলক্ষ্যে দোয়া মোনাজাত করা হয়।









