চট্টগ্রাম- ৯ আসনে বই মার্কার সমর্থনে এডভোকেট নেজাম উদ্দীনের গণসংযোগ

নিউজগার্ডেন ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম- ৯ (কোতোয়ালি) আসনে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি মনোনীত প্রার্থী এডভোকেট মোহাম্মদ নেজাম উদ্দীন (নিজাম)’র বই মার্কার সমর্থনে আজ ১৫ নভেম্বর (শনিবার) গণসংযোগ করেছে।

চন্দনপুরা জামে মসজিদ থেকে শুরু হয়ে চকবাজার গোলজার মোড় এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি চট্টগ্রাম মহানগর আমির শায়খুল হাদীস মাওলানা জিয়াউল হোসাইন, মহানগর নায়েবে আমির হাফেজ মোহাম্মদ আলম, মহানগর নায়েবে আমির অধ্যাপক নজরুল ইসলাম চৌধুরী, মহানগর সেক্রেটারি মাওলানা আনোয়ার হোসেন রব্বানী।
আরো উপস্থিত ছিলেন মহানগর অর্থ সম্পাদক হাফেজ মাহমুদুল হাসান, মহানগর সহ-দপ্তর সম্পাদক মাওলানা মোহাম্মদ হারুন নিজামী, ছাত্র নেতা মোহাম্মদ সামির সহ নেজামে ইসলাম পার্টির স্থানীয় নেতৃবৃন্দ।
গণসংযোগ শেষে প্যারেড মোড়ে সংক্ষিপ্ত বক্তব্যে প্রার্থী এডভোকেট মোহাম্মদ নেজাম উদ্দীন নিজাম চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত নগরী গঠনের জন্য বই মার্কায় এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন।

মন্তব্য করুন