বিএনপি জনগণের দল: শামসুল আলম

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম-৯ আসনের কোতোয়ালি থানাধীন ৩৩ নম্বর ফিরিঙ্গি ওয়ার্ডে আজ অনুষ্ঠিত হলো বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ কর্মসূচি। রাজনৈতিক উত্তাপের ভিড়ে ব্যতিক্রমী এই উদ্যোগকে ঘিরে এলাকাজুড়ে ছিল কর্মীদের সরব উপস্থিতি ও সাধারণ মানুষের আগ্রহ।

কর্মসূচির প্রধান অতিথি—বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোঃ শামসুল আলম। বক্তব্যে তিনি দৃঢ় কণ্ঠে বলেন,
“বিএনপি জনগণের দল—অতীতে জনগণের পাশে ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও জনগণের অধিকার রক্ষায় কাজ করবে। যারা নোংরা রাজনীতির মাধ্যমে গণআন্দোলন নস্যাৎ করতে চায়, জনগণই তাদের জবাব দেবে ভোটের মাধ্যমে। ইনশাআল্লাহ, জনগণের ভোটেই দেশনায়ক তারেক রহমানকে আগামী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে পাবো।”

তার বক্তব্যে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও নতুন আশার সঞ্চার হয়।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহবায়ক হারুন জামান, শওকত আজম খাজা (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত), শিহাব উদ্দিন মুবিন, মহানগর বিএনপির সদস্য এ.কে. খান, সাবেক কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন, সাবেক সভাপতি আকতার খান, ১৮ নং ওয়ার্ডের সাবেক কমিশনার মোঃ আবু তৈয়ব, বাকলিয়া থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম.আই. চৌধুরী মামুন, ৩৩ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক সাদেকুর রহমান রিপন ও সদস্য সচিব জাহেদ আহমেদ, ১৮ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব আলী আজগর, ৩৪ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক মোঃ হাসান ও সদস্য সচিব মোঃ সালাউদ্দিন, ১৯ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক এ.টি.এম ফরিদ, ৩১ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক মোঃ মান্নান, ১৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ সেকান্দর ও আহবায়ক হাজী ইমরান উদ্দিন, ৩৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ নুরু হোসেন নুরু ও চাক্তাই ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ রফিক সওদাগরসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।

এছাড়া যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের অসংখ্য কর্মী অংশ নিলে কর্মসূচি পুরো এলাকাজুড়ে উৎসবমুখর রাজনৈতিক পরিবেশ তৈরি করে।

মন্তব্য করুন