সিজেকেএস ‘তায়কোয়ানদো’ উপ-কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) ‘তায়কোয়ানদো’ উপ-কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৫ নভেম্বর) রাতে সংস্থাটির কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সিজেকেএস ‘তায়কোয়ানদো’ উপ-কমিটির চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদের সভাপতিত্বে এবং সম্পাদক মোঃ কামরুল হুদার সঞ্চালনায় উপস্থিত ছিলেন- সদস্য আব্দুল হান্নান, মো. ইলিয়াস, মো. রফিক হায়দার, মনির হোসাইন, এডভোকেট আজিম উদ্দিন লাভলু। […]

নির্বাচনে মহিলাদের সক্রিয় ভূমিকা দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ: আনোয়ারুল আলম চৌধুরী

নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরী, বলেছেন, জাতীয় নির্বাচনের দিন গণভোট দিয়ে জুলাই সনদকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়া। পরবর্তী নির্বাচিত সরকার নিজেদের ক্ষমতাকে ভিন্নদিকে নিয়ে যাবে। নভেম্বরে গণভোট দিয়ে জুলাই অভ্যুত্থানকে সাংবিধানিক স্বীকৃতি দিলেই আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশে সত্যিকার গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম […]

ভবিষ্যতের রোডম্যাপ ৩১ দফা: আবুল হাশেম বক্কর

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারন সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রশাসনে নিরপেক্ষতা ফিরিয়ে আনা হবে, বিচার বিভাগ স্বাধীন করা হবে এবং তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হবে। তারেক রহমানের ৩১ দফা কেবল রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জাতির পুনর্জাগরণের নীলনকশা। এই দফাগুলোর মাধ্যমে দেশে সুশাসন, অর্থনৈতিক উন্নয়ন ও আইনের শাসন প্রতিষ্ঠা […]

বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বৃত্তি পরীক্ষা সম্পন্ন

নিউজগার্ডেন ডেস্ক: আল-আমিন সংঘের ব্যবস্থাপনায় সুশৃঙ্খল আয়োজন প্রথম ধাপে অংশ নিল ৭২০ শিক্ষার্থী, পর্যায়ক্রমে অংশ নেবে ১৭ হাজার। পেকুয়া গার্লস উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আজ বিকেলে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ১৫তম বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বৃত্তি পরীক্ষা ২০২৫। পেকুয়ায় শিক্ষার মানোন্নয়নে নিয়োজিত সংগঠন আল-আমিন সংঘ বরাবরের মতো এবারও অত্যন্ত সফলভাবে পরীক্ষার প্রথম ধাপের আয়োজন […]

ওডেব’র অগ্নি নির্বাপন ওরিয়েন্টেশন সম্পন্ন

নিউজগার্ডেন ডেস্ক: ওডেব’র প্রধান নির্বাহী কবি ও অধ্যাপক শ্যামলী মজুমদারের নির্দেশনায় দাতা সংস্থা ডাব্লিউ ডাব্লিউ ডিপি – জিসি এর সহায়তায় ও কালুরঘাট মডার্ণ ফায়ার সার্ভিস স্টেশন এর সহযোগিতায় অগ্নি নির্বাপন ওরিয়েন্টেশন ওডেব’র সিনিয়র কর্মকর্তা মুহাম্মদ ফয়েজুল আবেদীন এর সঞ্চালনায় আজ ১৫ নভেম্বর (শনিবার) অনুষ্ঠিত হয়। এতে ওরিয়েন্টেশন পরিচালনা করেন স্টেশন অফিসার শওকত হোসেন। বক্তব্য রাখেন […]

বিএনপি জনগণের দল: শামসুল আলম

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম-৯ আসনের কোতোয়ালি থানাধীন ৩৩ নম্বর ফিরিঙ্গি ওয়ার্ডে আজ অনুষ্ঠিত হলো বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ কর্মসূচি। রাজনৈতিক উত্তাপের ভিড়ে ব্যতিক্রমী এই উদ্যোগকে ঘিরে এলাকাজুড়ে ছিল কর্মীদের সরব উপস্থিতি ও সাধারণ মানুষের আগ্রহ। কর্মসূচির প্রধান অতিথি—বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোঃ শামসুল আলম। বক্তব্যে তিনি দৃঢ় কণ্ঠে বলেন, “বিএনপি জনগণের দল—অতীতে জনগণের […]

চট্টগ্রাম- ৯ আসনে বই মার্কার সমর্থনে এডভোকেট নেজাম উদ্দীনের গণসংযোগ

নিউজগার্ডেন ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম- ৯ (কোতোয়ালি) আসনে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি মনোনীত প্রার্থী এডভোকেট মোহাম্মদ নেজাম উদ্দীন (নিজাম)’র বই মার্কার সমর্থনে আজ ১৫ নভেম্বর (শনিবার) গণসংযোগ করেছে। চন্দনপুরা জামে মসজিদ থেকে শুরু হয়ে চকবাজার গোলজার মোড় এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি চট্টগ্রাম মহানগর আমির শায়খুল […]

৩১ দফাতেই বাংলাদেশের নবজাগরণ ঘটবে: শাহেদ

নিউজগার্ডেন ডেস্ক: জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাবেক সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেছেন, আগামীর সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে ধানের শীষে ভোট দিন। উন্নয়ন, শান্তি ও অগ্রগতির পথে আমাদের প্রত্যেকের সিদ্ধান্তই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। ঐক্য ও ইতিবাচক ভূমিকার মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করতে ধানের শীষের মনোনীত প্রার্থীকে […]

ডেপুটি জেলারকে ৭ লাখ টাকা! ছাত্রলীগ নেতার মুক্তি

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে নিষিদ্ধ সংগঠন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নিবার্হী সদস্য আবু সাদাত মো. সায়েমের জামিনে মুক্তি নিয়ে লঙ্কাকান্ড ঘটেছে। জেল সুপার, জেলার, ডেপুটি জেলারকে সাত লাখ টাকার বিনিময়ে ম্যানেজ করে জেল গেইটে ক্লিয়ারেন্স নিয়ে মুক্তি পেয়েছেন বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে। এ ঘটনার জেরে চট্টগ্রাম কারাগারের ডেপুটি জেলার নওশাদ মিয়াকে সিঙ্গেল অর্ডারে […]

নিমতলা-সল্টগোলা সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন করলেন চসিক কর্মকর্তারা

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাৎ হোসেন এর নির্দেশনায় কোভিড-১৯ প্রকল্পের আওতায় নিমতলা থেকে সল্টগোলা ক্রসিং পর্যন্ত সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন চসিক সচিব আশরাফুল ইসলাম। আজ শনিবার দুপুরে পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, প্রকৌশলী মো. আলীসহ অন্যান্য কর্মকর্তারা। পরিদর্শনকালে সংশ্লিষ্ট […]