নিমতলা-সল্টগোলা সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন করলেন চসিক কর্মকর্তারা

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাৎ হোসেন এর নির্দেশনায় কোভিড-১৯ প্রকল্পের আওতায় নিমতলা থেকে সল্টগোলা ক্রসিং পর্যন্ত সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন চসিক সচিব আশরাফুল ইসলাম।

আজ শনিবার দুপুরে পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, প্রকৌশলী মো. আলীসহ অন্যান্য কর্মকর্তারা।

পরিদর্শনকালে সংশ্লিষ্ট প্রকৌশলীদের নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত ও মানসম্মতভাবে কাজ সম্পন্ন করার নির্দেশনা প্রদান করা হয়। কর্মকর্তারা রাস্তার বর্তমান অগ্রগতি, উপকরণ মান, ড্রেনেজ ব্যবস্থা এবং যান চলাচলের বিকল্প ব্যবস্থার সার্বিক বিষয় তদারকি করেন।

চসিক কর্মকর্তারা আশা প্রকাশ করেন, কাজ শেষ হলে এই সড়ক দিয়ে দক্ষিণ শহরাঞ্চলের যান চলাচল আরও সহজ ও নিরাপদ হবে।

মন্তব্য করুন