ওডেব’র অগ্নি নির্বাপন ওরিয়েন্টেশন সম্পন্ন

নিউজগার্ডেন ডেস্ক: ওডেব’র প্রধান নির্বাহী কবি ও অধ্যাপক শ্যামলী মজুমদারের নির্দেশনায় দাতা সংস্থা ডাব্লিউ ডাব্লিউ ডিপি – জিসি এর সহায়তায় ও কালুরঘাট মডার্ণ ফায়ার সার্ভিস স্টেশন এর সহযোগিতায় অগ্নি নির্বাপন ওরিয়েন্টেশন ওডেব’র সিনিয়র কর্মকর্তা মুহাম্মদ ফয়েজুল আবেদীন এর সঞ্চালনায় আজ ১৫ নভেম্বর (শনিবার) অনুষ্ঠিত হয়।

এতে ওরিয়েন্টেশন পরিচালনা করেন স্টেশন অফিসার শওকত হোসেন। বক্তব্য রাখেন পিএমটিও সজল দে, সিনিয়র একাউন্টস অফিসার মোছাম্মত পপি আক্তার, নাগরিকতা পি ও মো: আলাউদ্দীন, বন্দনা বড়ুয়া ও মিনু চৌধুরী, সুমি দে ও সাদিয়া আক্তার।

অর্গানাইজেশন ফর ওমেন্স ডেভলাপমেন্ট ইন বাংলাদেশ-ওডেব দীর্ঘ দিন ধরে নারীর মানবাধিকার, শিশু অধিকার নিয়ে কাজ করে আসছে।

এরই ধারাবাহিকতায় ‘কয়ার’ প্রকল্পের কার্যক্রম ‘অগ্নি নির্বাপন ওরিয়েন্টেশন ৪৫ জন নারী দল নেত্রীর অংশগ্রহণের মাধ্যমে সম্পন্ন হয়।

মন্তব্য করুন