
নিউজগার্ডেন ডেস্ক: সীতাকুণ্ড উপজেলার বাড়বকুন্ড ইউনিয়নের মান্দারিটোলাস্থ বায়তুল আমান জামে মসজিদের খতিব আল আমিনকে একই মসজিদের মুসল্লী সীতাকুণ্ড থানা যুবদলের আহ্বায়ক শাহাবুদ্দিন ‘গালাগালি’ ও ‘খুন’ করে ফেলার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে সীতকু- থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বায়তুল আমান জামে মসজিদের খতিব আল আমিন।
অভিযোগের বিষয়ে বায়তুল আমান জামে মসজিদের খতিব আল আমিনের দাবি, গত ২৩ জানুয়ারি, ২০২৬ শুক্রবার জুমার খুতবায় আমি সরকারি নির্দেশনার আলোকে ‘গণভোট’ সংক্রান্ত বিষয়ে আলোচনা করি।
উক্ত আলোচনার সূত্র ধরে পরবর্তীতে সীতাকুণ্ড থানা যুবদলের আহ্বায়ক শাহাবুদ্দিন আমার ব্যক্তিগত মুঠোফোনে কল করে খুতবার বিষয়টি নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন। তিনি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং একপর্যায়ে আমাকে প্রাণনাশের হুমকি প্রদান করেন।
বর্তমানে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি এবং আমার স্বাভাবিক ধর্মীয় ও সামাজিক কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে।
মসজিদের খতীব মোঃ-আল আমিন জানান, সীতাকুণ্ড উপজেলার বাড়বকুন্ড ইউনিয়নের মান্দারিটোলাস্থ বায়তুল আমান জামে মসজিদের খতিব হিসেবে কর্মরত আছি। গত ২৩ জানুয়ারি, ২০২৬ খ্রিঃ তারিখ শুক্রবার জুমার খুতবায় আমি সরকারি নির্দেশনার আলোকে ‘গণভোট’ সংক্রান্ত বিষয়ে আলোচনা করি। উক্ত আলোচনার সূত্র ধরে গত ২৪/০১/২০২৬ খ্রিঃ সময় অনুমান বিকাল ০৫,৩৩ ঘটিকার সময় উপরোক্ত বিবাদী মোঃ শাহাবুদ্দিন (৪০) (সীতাকুণ্ড থানা যুবদলের আহবায়ক) তার ব্যবহৃত মোবাইল নাম্বার থেকে আমার ব্যক্তিগত মুঠোফোনে কল করে গত ২৩ জানুয়ারি, ২০২৬ খ্রিঃ তারিখ শুক্রবারে খুতবার বিষয়টি নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন। তিনি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং একপর্যায়ে আমাকে প্রাণনাশের হুমকি প্রদান করেন। বর্তমানে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি এবং আমার স্বাভাবিক ধর্মীয় ও সামাজিক কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে।









