সাবেক মেয়র মোঃ মনজুর আলমের ঈদ বস্ত্র বিতরণ

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোঃ মনজুর আলম পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এতিম, হেফজখানার ছাত্র, গরিব দুঃখী মেহনতি মানুষের ঈদ করার জন্য ঈদ বস্ত্র দিলেন।
১৩ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ নিজ বাসভবনে তার প্রতিষ্ঠিত বেগম খালেদা জিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষার্থীদের নিয়ে ইফতার শেষে ঈদ বস্ত্র বিতরণ কর্মসূচির সমাপ্তি ঘোষনা করেন। সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম পবিত্র রমজানের শুরু থেকে প্রতিদিন নগরীর হেফজখানার শিক্ষার্থী এবং এতিমদের নিয়ে ইফতার শেষে ঈদ বস্ত্র বিতরণ করেন। তিনি প্রতিদিনই নগরীর গরিব দুঃখী ও খেটে খাওয়া মানুষদের সাথে ইফতার শেষে ঈদ বস্ত্র বিতরণ করেন। সর্বশেষ আজ স্কুল শিক্ষার্থীদের সাথে নিয়ে ইফতার শেষে ঈদ বস্ত্র দিলেন। তার এ মহতি কার্যক্রমে আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং আলহাজ্ব হোসনে আরা মনজুর ওয়ালফেয়ার ট্রাস্টের পরিচালকবৃন্দ সহযোগিতায় ছিলেন। সাবেক এই মেয়র ১১৯টি প্রতিষ্ঠানের মাধ্যমে সেবা কার্যক্রম পরিচালনা অব্যাহত রেখেছেন। আজ ইফতারের আগে দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মোনাজাত শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম বলেন, তাদের সকল ধরনের সেবা একমাত্র আল্লাহ এবং রাসুলকে সন্তুষ্ট করার জন্য। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে মেয়র পদে মনোনয়ন দেওয়ার কারণে তিনি তার কাছে চির কৃতজ্ঞ। কৃতজ্ঞতার নিদর্শন স্বরপ বেগম খালেদা জিয়ার মৃতুর পর তার নামে বেগম খালেদা জিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, বেগম খালেদা জিয়া জামে মসজিদ, বেগম খালেদা জিয়া অবৈতনিক দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা সহ তার সমাধি প্রাঙ্গণে পবিত্র রমজানে ৩০ দিন ব্যাপী ইফতার বিতরণ, কুরআন খানি ও দোয়া মাহফিল আয়োজন করা হচ্ছে। সাবেক মেয়র মোঃ মনজুর আলম বলেন, দুনিয়াবী স্বার্থ হাসিল করার জন্য আমাদের কোন অভিলাষ নেই। আমাদের সকল সেবা মানুষের কল্যাণের জন্য। এ সময় মোস্তাফা হাকিম গ্রুপের পরিচালক আলহাজ্ব মোহাম্মদ সরওয়ার আলম, সৈয়দ মিনহাজুল আবদিন আনোয়ার, মোঃ ফারুক আজম, আলহাজ্ব মোঃ শাহিদুল আলম সহ সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন