
নিউজগার্ডেন ডেস্ক: জুলাই বিপ্লব স্মরণে চট্টগ্রাম মহানগরী জামায়াত ঘোষিত ৩৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জুলাই শহীদ, আহত ও পঙ্গু পরিবারগুলোর সহায়তার লক্ষ্যে ‘জুলাই ঐক্য’কে আর্থিক অনুদান প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী।
অনুদান প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম ‘জুলাই ঐক্য’র প্রতিনিধিদের হাতে এ অনুদান তুলে দেন।
আজ ৩ জুলাই সকালে জামায়াতে ইসলাম চট্টগ্রাম মহনগরী অফিসে এ অনুদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের আত্মত্যাগ জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাদের পরিবারগুলোর পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব। জুলাই বিপ্লবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কল্যাণে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে তিনি সমাজের বিত্তবান ও সচেতন মহলের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ডা. ছিদ্দিকুর রহমান এবং অফিস সম্পাদক হামেদ হাসান ইলাহী।
‘জুলাই ঐক্য’র পক্ষে উপস্থিত ছিলেন আবরার হাসান রিয়াদ, মাহবুবুল আলম, মো. তারেক হোসাইন, নিবরাজ বিন আমীর, আব্দুল্লাহ আল মামুন ও আরমান শাহরিয়ার।









