বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল

নিউজগর্ডেন ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মবার্ষিকী উপলক্ষে মহসিন কলেজ ও চট্টগ্রাম কলেজ সাবেক ছাত্রদল ফোরামের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) বাদ জোহর নগরের নাসিমন ভবনস্থ বিএনপির দলীয় কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে মাদ্রাসার এতিম শিক্ষার্থী ও অসহায় দুঃস্থদের মাঝে চাল বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক কাজী বেলাল উদ্দীন।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও গণতান্ত্রিক আন্দোলনসহ বিভিন্ন সময়ে নিহত দলীয় নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনা করা হয়। এসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর দীর্ঘ সংগ্রামের কথা স্মরণ করা হয়।

পাশাপাশি বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানসহ জিয়া পরিবারের সদস্যদের দীর্ঘায়ু ও কল্যাণ এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দলীয় কার্যালয় সংলগ্ন জামে মসজিদের খতিব মাওলানা এহসানুল হক।

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক মোহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে এবং মহসিন কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব দিদারুল আলম ও সাবেক যুগ্ম আহবায়ক ইমাম হোসেন আবিরের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক হারুন জামান, ইয়াছিন চৌধুরী লিটন, বিএনপি নেতা মঞ্জুর রহমান চৌধুরী, আলহাজ্ব জাকির হোসেন, এম এ হামিদ, আলমগীর নুর ও মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সামিয়াত আমিন জিসান। উপস্থিত ছিলেন বিএনপি নেতা জাকির হোসেন, এস এম মফিজউল্লাহ, হাসান ওসমান চৌধুরী, দিদারুল আলম, রিমা আক্তার, মোহাম্মদ শফি, সেলিম উদ্দীন রাসেল, নজরুল ইসলাম, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম (রেজা), আমজাদ হোসেন, চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক বোরহানুল হক, চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম আবির, মঞ্জুরুল আলম, কমার্স কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক, ছাত্রদল নেতা ইব্রাহিম খলিল আরজু, মো. তারেক, চট্টগ্রাম কলেজ ছাত্রদল নেতা তারেকুল ইসলাম, আশরাফুল, আরাফাতুল ইসলাম, রাকিবুল ইসলাম, এনামুল হক, মানিক হোসেন, আনিসুর রহমান সাকিব, আবু সুফিয়ান, সিদরাত, রামিম, রাহাত, শাহজাহান, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মিশকাত মাহমুদ চৌধুরী, মুনতাসীর, অনিক সালাম প্রমুখ।

মন্তব্য করুন