বিজিএমইএ নেতৃবৃন্দের সাথে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নব-নিযুক্ত চেয়ারম্যান’র সৌজন্য সাক্ষাত

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নব-নিযুক্ত চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস.এম. মনিরুজ্জামান, ওএসপি, এনসিডি, এনসিসি, পিএসসি-এর সাথে তাঁর কার্যালয়ে বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম’র নেতৃত্বে বিজিএমইএ নেতৃবৃন্দ আজ ২০ আগস্ট দুপুর ১২ টায় এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সাক্ষাৎকালে বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন বর্তমান বিশ্ব অর্থনৈতিক মন্দাবস্থায় দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিকূলতা […]
‘সাধারণ মালিকদের স্বার্থ রক্ষায় সমন্বয় পরিষদের আহবানে গাড়ী বন্ধ রেখে অধিকার আদায়ের ডাক’

নিউজগার্ডেন ডেস্ক: সম্মানিত সিএনজি অটোরিক্সার মালিক ভাইয়েরা, আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে গত ১৯ আগষ্ট কতিপয় শ্রমিক সংগঠনের নামধারী ব্যক্তি বিশেষ কোন পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ করে রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি করে অনেক সিএনজি ভাংচুর চালায় এবং মিছিল মিটিং করে সিএনজি বন্ধ করে দেয়। যে সমস্ত ড্রাইভার তাদের কথা অমান্য করে গাড়ী চালিয়েছে সেই ড্রাইভার ভাইদেরকে […]
আহত ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন: ডা. শাহাদাত হোসেন

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যেভাবে নির্বিচারে গুলি করা হয়েছে তা অত্যন্ত বেদনাদায়ক। আহত অনেকের অবস্থা এখনো জটিল। অনেকে অন্ধ হয়ে গেছে। অনেকের পা চলে গেছে। তারা হাটা চলা করতে পারবে না।স্বাভাবিক জীবনযাপনও করতে পারবে না। এই মানুষগুলো এখন খুব কষ্টের মধ্য দিয়ে তাদের […]
স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি ডা. রোবেদ আমিনের অপসারণের দাবিতে চট্টগ্রাম মেডিকেলে মানববন্ধন

নিউজগার্ডেন ডেস্ক: ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পতিত আওয়ামী সরকারের সুবিধাভোগী, দূর্নীতিবাজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থানকারী প্রফেসর ডা. রোবেদ আমিনকে স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালকের (ডিজি) দায়িত্ব প্রদানে ক্ষুব্ধ হয়ে তাকে অপসারণের দাবীতে চট্টগ্রাম মেডিকেল কলেজের নিপীড়ন ও বৈষম্যের শিকার চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ মানববন্ধন ও কালো ব্যাচ ধারন কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার (২০ আগষ্ট) সকালে […]
মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা’র আশ্বাসে বৈষমবিরোধী পেশাদার সাংবাদিক ঐক্যের কর্মসূচী স্থগিত

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম প্রেস ক্লাব এর বিরাজমান সমস্যা নিরসন সংক্রান্তে অন্তর্র্বতী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মাননীয় উপদেষ্টা মহোদয় ফারুক-ই-আজম বীর প্রতীক এর নির্দেশিত সিদ্ধান্তে ঐক্যমত ব্যক্ত করে বৈষমবিরোধী পেশাদার সাংবাদিক ঐক্যের চলমান কর্মসূচী স্থগিত ও প্রত্যাহার করেছেন সংগঠনের আহ্বায়ক আলমগীর নূর। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের সদস্য সচিব সাংবাদিক নজরুল ইসলাম। পরবর্তীতে সন্তোষজনক সমাধান না হলে নতুন […]
কারামুক্ত বিএনপি নেতা আসলাম চৌধুরীকে মহানগর বিএনপির ফুলেল শুভেচ্ছা

নিউজগার্ডেন ডেস্ক: দীর্ঘ সাড়ে আট বছর কারাবন্দি থাকার পর চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক, বিএনপির সদ্য সাবেক যুগ্ম মহাসচিব, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরী মুক্তিলাভ করেছেন। মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ১০টার দিকে তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ করেন। এর আগে সকাল থেকে বৃষ্টিকে উপেক্ষা করে কারা ফটকে বিএনপির শতশত নেতাকর্মী আসলাম […]
মানুষের কাছে গঠনমূলক কাজ নিয়ে যেতে হবে: দীপ্তি

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেন এই স্বাধীনতা এমনি এমনি আসে নাই। বহু আত্মত্যাগ, লড়াই, সংগ্রাম আর রক্তনদী পেরিয়ে এই স্বাধীনতা। ১৫ বছরের পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি আর স্বাধীনতা অর্জনের জন্য আমাদের চরম মূল্য দিতে হয়েছে। আমাদের পরিবার নি:স্ব হয়ে গেছে, কত মানুষ শহীদ হয়েছে, কত মানুষ পুঙ্গুত্ব বরণ করেছে আমাদের […]
কাল ২১ আগস্ট চট্টগ্রাম প্রেস ক্লাবের সম্মুখে আমার দেশের মানববন্ধন

নিউজগার্ডেন ডেস্ক: আমারদেশ পত্রিকা খুলে দেওয়া ও মাহমুদুর রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধনে যোগ দিন। পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা কর্তৃক অবৈধভাবে বন্ধ করে রাখা দৈনিক আমারদেশ পত্রিকার প্রেস খুলে দেয়াসহ মজলুম সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে সকল অবৈধ সাজা ও মামলা প্রত্যাহারের দাবিতে আমারদেশ পরিবার ও সম্মিলিত পেশাজীবি পরিষদ, চট্টগ্রাম’র উদ্যোগে ২১ আগস্ট ২০২৪ (সকাল […]