পানিবন্দি মানুষের পাশে দাঁড়ান, জলাবদ্ধতা নিরসনে টেকসই উদ্যোগের দাবি: হেলালী

নিউজগার্ডেন ডেস্ক: টানা বর্ষণে চট্টগ্রাম নগরজুড়ে সৃষ্ট ভয়াবহ জলাবদ্ধতায় পানিবন্দি মানুষের খোঁজখবর নিতে বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী। পরিদর্শনকালে তিনি জলাবদ্ধতায় আটকে পড়া বাসিন্দাদের সঙ্গে কথা বলেন, তাদের দুর্ভোগ ও সার্বিক পরিস্থিতির খোঁজ নেন এবং মানবিক সহায়তার প্রয়োজনীয়তা সম্পর্কে […]
চুয়েট এসিআই স্টুডেন্ট চ্যাপ্টারের সভা অনুষ্ঠিত

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) আমেরিকান কনক্রিট ইনস্টিটিউট (এসিআই) স্টুডেন্ট চ্যাপ্টারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৬ জুলাই (সোমবার) ২০২৬ খ্রি. বিকালে চুয়েটের পুরকৌশল বিভাগের সেমিনার রুমে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। এতে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের পুর ও পরিবেশ কৌশল […]
ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জামায়াত

নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে নতুন সদস্যদের (রুকন) শপথ অনুষ্ঠান মঙ্গলবার (৭ জুলাই) নগর কার্যালয় বিআইএ-তে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, নগর অফিস সম্পাদক হামেদ […]
বৃষ্টি, কাদা আর মানুষের পাশে এক জেলা প্রশাসক

নিউজগার্ডেন ডেস্ক: সকাল থেকেই আকাশ কালো। একটানা বৃষ্টি। পাহাড়ের গা বেয়ে নেমে আসছে কাদা আর ঢলের পানি। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, বৃষ্টি আরও কয়েক দিন চলতে পারে। পাহাড়ধসের আশঙ্কায় উৎকণ্ঠায় দিন কাটছে চট্টগ্রামের হাজারো পরিবারের। এমন পরিস্থিতিতে জেলা প্রশাসকের জন্য সবচেয়ে সহজ কাজ হতে পারত কার্যালয়ে বসে জরুরি বৈঠক করা কিংবা নির্দেশনা দেওয়া। কিন্তু সারাদেশে […]
পাহাড়ধসের ঝুঁকি এড়াতে চসিক মেয়রের বার্তা

নিউজগার্ডেন ডেস্ক: টানা বর্ষণের ফলে পাহাড়ধসের আশঙ্কা বৃদ্ধি পাওয়ায় ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় বসবাসরত বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন। মঙ্গলবার নগরীর বিভিন্ন পাহাড়ঘেঁষা ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শনকালে তিনি বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ জানান। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের […]
প্রেস ক্লাব ক্রীড়া প্রতিযোগিতা ক্যারম এককে চ্যাম্পিয়ন আজাদ রানার্স আপ ফারুক

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম প্রেস ক্লাব বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ এর ক্যারম একক ইভেন্টের ফাইনাল খেলা মঙ্গলবার (৭ জুলাই) সম্পন্ন হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে ক্লাবের সদস্য মুহাম্মদ আজাদ চ্যাম্পিয়ান এবং রানার্স আপ হয়েছেন ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ। একইদিনে তৃতীয় ও চতুর্থ স্থান নির্ধারণী ম্যাচও সম্পন্ন হয়। তৃতীয় স্থানে আছেন জাগো নিউজের স্টাফ […]
রেকর্ড বৃষ্টিপাতে জলাবদ্ধতা নিয়ন্ত্রণে তৎপর চসিক মেয়র, ১০১ সদস্যের র্যাপিড রেসপন্স টিম গঠন

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামে চলতি মৌসুমের ২৪ ঘণ্টায় ৩৮৬.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা গত ৩৩ বছরের মধ্যে সর্বোচ্চ। রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের মধ্যেও জলাবদ্ধতায় জনভোগান্তি কমাতে মাঠে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। মঙ্গলবার তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা, কাতালগঞ্জ, টাইগারপাস, পাঁচলাইশসহ বিভিন্ন জলাবদ্ধতাপ্রবণ […]
চসিক মেয়রের ব্যর্থতায় নগরবাসী আজ জিম্মি: লুৎফর রহমান

নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের সভাপতি এস এম লুৎফর রহমান এক বিবৃতিতে বলেছেন, আজকের বৃষ্টিতে চট্টগ্রাম নগরী আবারও ভয়াবহ জলাবদ্ধতায় স্থবির হয়ে পড়েছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন নিম্নআয়ের শ্রমজীবী, দিনমজুর, রিকশাচালক, পরিবহন শ্রমিক, হকার, ক্ষুদ্র ব্যবসায়ী ও খেটে খাওয়া মানুষ। অনেক শ্রমিক কর্মস্থলে পৌঁছাতে না পারায় দিনের উপার্জন থেকে বঞ্চিত হয়েছেন। […]
জুলাইয়ের চেতনা বাস্তবায়নে আহতদের পুনর্বাসন নিশ্চিত করতে হবে: নজরুল ইসলাম

নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ ও আহতদের রক্তের বিনিময়ে বাংলাদেশ নতুন সম্ভাবনার পথে এগিয়েছে। এই আত্মত্যাগকে দলীয় স্বার্থে ব্যবহার না করে জাতীয় সম্পদ হিসেবে মূল্যায়ন করতে হবে। শহীদ পরিবার ও আহতদের সম্মান, পুনর্বাসন এবং রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করাই হবে জুলাইয়ের […]
টেকনাফে দেশীয় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার

নিউজগার্ডেন ডেস্ক: টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার করেছে কোস্ট গার্ড। আজ মঙ্গলবার ৭ জুলাই ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, কক্সবাজারের টেকনাফ থানাধীন মহেশখালিয়া পাড়া এলাকায় আজ ৭ জুলাই ২০২৬ মঙ্গলবার সকাল ৭ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ […]