দেশে শান্তি-শৃঙ্খলা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় যোগ্য লোকদের হাতে থাকা প্রয়োজন: শাহজাহান চৌধুরী

দেশে শান্তি-শৃঙ্খলা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে দেশের শাসন-ক্ষমতা সৎ, চরিত্রবান ও যোগ্য লোকদের হাতে থাকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি জননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

রবিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাকলিয়া থানার ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া রাহাত্তারপুল সাংগঠনিক ওয়ার্ড জামায়াতের উদ্যোগে আয়োজিত সহযোগী সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওয়ার্ড সভাপতি মাওলানা জাকের উল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারি এডভোকেট এনামুল হকের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বাকলিয়া থানা জামায়াতের সহকারী সেক্রেটারি ও ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ড আমীর মুহাম্মদ কামাল হোসাইন, বাকলিয়া থানা কর্মপরিষদ সদস্য মফিজুর রহমান, ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ড সেক্রেটারি ওয়াহিদুল কাদের চৌধুরী, বিএম সম্পাদক ইকরামুল হক। এতে আরও উপস্থিত ছিলেন জামায়াত নেতা এসএম ইয়াছিন, নুরুল হোসাইন, সায়েদুল ইসলাম, শফিকুল ইসলাম, অধ্যক্ষ তোফাজ্জল হোসাইন, মাওলানা ওসমান গনি, মাওলানা কোরবান আলী, মাওলানা ডা. আবুল কালাম আজাদ প্রমুখ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নগর জামায়াতের আমীর শাহজাহান চৌধুরী বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সমাজ ও রাষ্ট্রের সকল স্তরে সৎ ও যোগ্য লোকের শাসন প্রতিষ্ঠা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

 

তিনি বলেন রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক মুক্তির জন্য বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে হবে।

মন্তব্য করুন