বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য র‍্যালী

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের পরিষ্কার পরিছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়।

র‍্যালীটি নগরীর বাকলিয়া অম্তত বিলাস কনভেনশন সেন্টার থেকে শুরু হয়ে বাকলিয়া এক্সেসরোডে এসে শেষ হয়।উক্ত অনুষ্ঠানে বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ দুলালের সঞ্চালনায় বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান জিয়া।

এতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য নোমান সিকদার সোহাগ,জাফর হোসেন রনি, আহবায়ক মোঃ দুলাল!সদস্য সচিব মোঃ শামীম আহমেদ!সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মাসুদুল ইসলাম লিটন!যুগ্ম আহবায়ক মোঃ মহিউদ্দিন রনি,দপ্তর সম্পাদক মোঃ জামসেদ!যুগ্ম আহবায়ক মোঃ দেলোয়ার হোসেন,ইব্রাহিম সোহেল,মোঃবাপ্পি,মোঃ সালাউদ্দিন ,মোঃ ইসমাইল,সদস্য মোঃ মহরম আলী,মোঃ সবুজ,মোঃ ইমরান খান,মোঃজীবন,মোঃ ওসমান,মোঃ জহির,মোঃ আল-আমীন প্রমুখ।

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে জিয়াউর রহমান জিয়া বলেন বিএনপি কে ক্ষমতা আনতে স্বেচ্ছাসেবক দলের ভূমিকা গুরুত্বপূর্ণ। ভোটের মাধ্যমে সকল ষড়যন্ত্রের জবাব দেওয়া হব,নির্বাচন যতই ঘনিয়ে আসছে ষড়যন্ত্র তত ঘনীভূত হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশবাসীকে ঐক্যবদ্ধ থেকে সজাগ থাকতে হবে।চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল একটি সুশৃঙ্খল সুসংগঠিত দল।

মন্তব্য করুন