
নিউজগার্ডেন ডেস্ক: ৮ নং শোলক বহর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদের উদ্যোগে রুপোর ওয়ার্ডে পাঁচলাই থানা মহিলা দলের সভাপতি সাইমা হক এর সভাপতিত্বে মেনু ইসলামের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠিত হয়।
জমির উদ্দিন নাহিদ বলেন, দেশকে উন্নত করতে হলে দেশের সমাজকে সমৃদ্ধ করতে হলে নারী সমাজের মূল্যায়নের বিকল্প নেই। দেশের অর্ধ গুষ্টি জনগণ নারী তাদেরকে বাদ দিয়ে কোন ভাবে দেশ এগিয়ে নেওয়া যাবে না। তাই মহিলাদেরকে স্বাবলম্বী করতে বর্তমান সরকার ফ্যামিলি কার্ড সহ নানাবিদ কর্মসংস্থান হাতে নিয়েছে।
আমরা সরকারের উদ্যোগকে স্বাগত জানাই এবং সর্বাত্মক সহযোগিতা করব। দেশের নারীদেরকে সচেতন করতে হলে পরিবারকে শক্তিশালী করতে হলে শিক্ষা অবশ্যই প্রয়োজন। দেশকে এগিয়ে নিতে নারী সমাজের ভূমিকা রাখতে হবে।
এই সময় মহিলা দলের নেত্রী সমর্থকদের হাতে ইফতার ও সেহরী সামগ্রী তুলে দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগর মহিলা দল নেত্রী বেগম রাহেলা জামান পাঁচলাইশ থানা মহিলা দল নেত্রী জোহরা বেগম,রাশেদা বেগম, মর্জিনা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।









