
নিউজগর্ডেন ডেস্ক: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার পক্ষ থেকে সাতকানিয়া উপজেলায় বন্যাকবলিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মদ ইসহাক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস. এম. লুৎফর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি নুরুল হোসনে এবং সাতকানিয়া উপজেলা সভাপতি ডা. ইউনুস,সহ সভাপতি মুহাম্মদ দিদারুল ইসলাম
শ্রমিকনেতা ইঞ্জিনিয়ার ইউসুফ ও মাওলানা নুর মুহাম্মদ।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ও আধুনগর ইউনিয়নের বন্যাকবলিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মদ ইসহাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস. এম. লুৎফর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি নুরুল হোসনে, লোহাগাড়া উপজেলা সভাপতি মাস্টার আব্দুস সালাম, সহ-সভাপতি রফিক দিদার, সাধারণ সম্পাদক মাওলানা মুনির আহমেদ, আব্দুল আলম আব্দুল্লাহ এবং শ্রমিক নেতা শহিদুল ইসলাম।









