
নিউজগর্ডেন ডেস্ক: গতকাল চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালে ভ্রাম্যমাণ স্ক্রিনিং কর্মসূচীর মধ্য দিয়ে শেষ হয়েছে মাসব্যাপী ব্রেস্ট ক্যান্সার সচেতনতা কার্যক্রম পিংক অক্টোবর, ২০২৬। চট্টগ্রাম সিটি কর্পোরেশন, বেসরকারি চিকিৎসা সেবা প্রতিষ্ঠান সিএসসিআর এবং স্নাতকোত্তর সার্জিকাল শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান পিজিএস একাডেমিয়া এর সমন্বিত উদ্যোগে আয়োজিত এই কর্মসূচী ১/১১/২০২৬ বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুরু হয়। কর্মসূচীর আওতায় মাসব্যাপী প্রতি রবিবার, মঙ্গলবার এবং বুধবার সিএসসিআর হাসপাতালে স্ক্রিনিং কার্যক্রম পরিচালিত হয়েছে। এই কার্যক্রমে ১০৩ জন মহিলা চিকিৎসক সর্বমোট ১৪৫২ জন রোগীকে সেবা প্রদান করেছেন। এবারের কর্মসূচিতে একটি বিশেষ মাত্রা যোগ করে Pink Bus Mobile Clinic। প্রতি শনিবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় এই ভ্রাম্যমাণ ক্লিনিকের মাধ্যমে নারীদের কাছে স্তন ক্যানসার সচেতনতা ও স্ক্রিনিং সেবা পৌঁছে দেওয়া হয়।
স্ক্রিনিং কার্যক্রম পরিচালনা করা ছাড়াও চট্টগ্রামের বিভিন্ন স্থানে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১০/১০/২০২৬ ইং তারিখে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন শেডে ৪৬০ জন, ১৪/১০/২০২৬ তারিখে প্রিমিয়ার ইউনিভার্সিটি মিলনায়তনে ৭৬জন এবং ২৯/১০/২০২৬ ইং তারিখে চট্টগ্রাম মহিলা সমিতি স্কুল এবং কলেজে ২৬০ জন অংশগ্রহণ করেন। পুলিশ লাইনের সমাবেশে পুলিশ বাহিনীর মহিলা সদস্যরা ছাড়াও তাঁদের পরিবারের সদস্যরাও অংশগ্রহণ করেন। প্রিমিয়ার ইউনিভার্সিটির সমাবেশে ছাত্রীরা এবং শিক্ষিকারা অংশগ্রহণ করেন। বাংলাদেশ মহিলা সমিতির স্কুল এবং কলেজেও শিক্ষার্থীরা এবং শিক্ষিকারা অংশগ্রহণ করেন।
সচেতনতা বাড়ল, স্ক্রিনিং হলো, ক্যানসার শনাক্তও হলো; এরপর রোগীর কী হবে?
স্ক্রিনিং, মোবাইল স্ক্রিনিং, সচেতনতা সমাবেশ ছাড়াও ‘From Awareness to Care’ কর্মসূচীর আওতায় সনাক্ত রোগীদের টিউমার বোর্ডের (Multidisciplinary Tumour Board) মাধ্যমে চিকিৎসা কার্যক্রম নভেম্বর মাসের প্রতি সোমবার বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত বিনামূল্যে পরিচালিত হবে। তাছাড়া বিশেষভাবে নির্বাচিত কিছু সংখ্যক রোগীর অপারেশন বিনামূল্যে করার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। নভেম্বর মাসব্যাপী বিনামূল্যে অপারেশন কার্যক্রম অব্যাহত থাকবে। ১৫/১১/২০২৬ ইং তারিখে অপারেশন কার্যক্রমে চট্টগ্রামের সার্জনরা ছাড়াও যুক্তরাজ্য থেকে আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ২জন স্বনামধন্য সার্জন ডা. লা’রা জনসন (Laura Johnson) এবং ডা. মোঃ জাকের উল্লাহ অংশগ্রহণ করবেন। যুক্তরাজ্যের চিকিৎসকগণ সকাল ৯টা থেকে সরাসরি অপারেশন কার্যক্রমে অংশগ্রহণ করবেন। তাঁদের কার্যক্রম সিএসসিআর কনফারেন্স রুম থেকে পর্যবেক্ষণ করবেন চট্টগ্রামের একঝাঁক তরুন সার্জন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক ডা. শাহাদাত হোসেন উপস্থিত থেকে এই কার্যক্রম পর্যবেক্ষণ করার কথা রয়েছে। এই কার্যক্রমে আন্তর্জাতিক চিকিৎসকদের সংগঠন Planetary Health Academia সংযুক্ত হয়েছে।
পিংক অক্টোবরের সচেতনতার যাত্রা তাই শেষ হচ্ছে না। এটি এগিয়ে যাচ্ছে Awareness থেকে Care, আর Care থেকে Excellence-এর পথে।
চট্টগ্রামের বিশিষ্ট শল্য চিকিৎসক এবং পিজিএস একাডেমিয়ার চেয়ারম্যান অধ্যাপক ডা. খন্দকার এ.কে আজাদ এর সামগ্রিক তত্ত্বাবধানে এবং সহযোগী অধ্যাপক ডা. সাকেরা আহমেদ, সহযোগী অধ্যাপক ডা. সায়রা বানু শিউলি এবং সহকারী অধ্যাপক ডা. নাজমা মাহবুব এর সার্বক্ষণিক উপস্থিতিতে মাসব্যাপী এই কার্যক্রম পরিচালিত হয়েছে।









