
ফটিকছড়ি প্রতিনিধি, এ.কে.এম. নাজিম উদ্দিন চৌধুরী: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ড হিসেবে যোগদান করেছেন মো. মঈনুদ্দিন হাসান।
গতকাল তিনি আনুষ্ঠানিকভাবে এ পদে যোগদান করেন। তাঁর যোগদানের মধ্য দিয়ে উপজেলার ভূমি প্রশাসনের দায়িত্বে নতুন নেতৃত্বের সূচনা হলো।
নবাগত এসি ল্যান্ডের কাছে এলাকাবাসীর প্রত্যাশা, ভূমিসংক্রান্ত সেবা সহজীকরণ, হয়রানি বন্ধ, সরকারি সম্পত্তি রক্ষা এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে তিনি কার্যকর ভূমিকা রাখবেন।
উল্লেখ্য, এর আগে এ পদে দায়িত্ব পালন করা এসি ল্যান্ড রহমত উল্লাহ যোগদানের প্রায় তিন মাসের মধ্যেই বদলি হন। তাঁর বদলির পর নতুন কর্মকর্তা হিসেবে মো. মঈনুদ্দিন হাসান দায়িত্ব গ্রহণ করলেন।
খবরটি পড়েছেনঃ 3









