ভূজপুরে দাঁতামারা ও তারাখো রাবার বাগানে কাঁচা রাবার চুরির অভিযোগ

ক্ষমতাশালী মহলের ছত্রছায়ায় চুরির অভিযোগ, ট্রাক-কাভার্ড ভ্যানসহ আটক ৩

ফটিকছড়ি প্রতিনিধি, এ.কে.এম. নাজিম উদ্দিন চৌধুরী: চট্টগ্রামের ফটিকছড়ি উত্তরাঞ্চলের ভূজপুর থানার আওতাধীন দাঁতামারা ও তারাখো রাবার বাগানে কাঁচা রাবার চুরির ঘটনা বেড়েছে বলে অভিযোগ উঠেছে। বাগান কর্তৃপক্ষ ও স্থানীয়দের দাবি, প্রভাবশালী কিছু ব্যক্তির ছত্রছায়ায় সংঘবদ্ধভাবে এসব চুরির ঘটনা ঘটছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দাঁতামারা ও তারাখো রাবার বাগান থেকে বিভিন্ন সময়ে কাঁচা রাবার চুরি করে নিয়ে যাচ্ছে একটি চক্র। এতে সরকারি সম্পদের ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বাগান কর্তৃপক্ষের দাবি, ইতোমধ্যে ভূজপুর থানা পুলিশ ট্রাক ও কাভার্ড ভ্যানভর্তি কাঁচা রাবারসহ তিনজনকে আটক করেছে। তবে আটক ব্যক্তিদের পরিচয়, আটকের সময় এবং এ ঘটনায় আইনগত পদক্ষেপের বিস্তারিত তথ্য জানা যায়নি।

ভুক্তভোগী ও স্থানীয়রা সরকারি রাবার বাগানের সম্পদ রক্ষায় চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে বাগানের নিরাপত্তা জোরদার এবং নিয়মিত নজরদারি বাড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

 

মন্তব্য করুন