কর্ণফুলীতে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলীতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা পৃথক দুটি মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) কর্ণফুলী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কর্ণফুলীর বড়উঠান ইউনিয়নের ইসমাইল ডাক্তারের বাড়ির মুহাম্মদ হারুন রশিদ (৫৫) এবং চরলক্ষ্যা ইউনিয়নের কামাল মেম্বারের বাড়ির আব্দুল জলিল (৬০)।

পুলিশ জানায়, হারুন রশিদ কর্ণফুলী থানার ২০২৬ সালের ১১ নভেম্বর দায়ের করা ১৭ নম্বর মামলার এবং আব্দুল জলিল ২০২৫ সালের ১ নভেম্বর দায়ের করা ৩ নম্বর মামলার আসামি। পৃথক এ দুটি মামলা সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর ৬(২), ৮, ৯ ও ১০ ধারায় দায়ের করা হয়েছে।

কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার আমিরুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সোহেল রানা পিপিএম-সেবা এবং কর্ণফুলী জোনের সহকারী পুলিশ কমিশনার নাফিস ইনসানের তত্ত্বাবধানে পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন