চন্দনাইশের ধোপাছড়ীতে ত্রাণ বিতরণ

ওসমান চৌধুরী, চন্দনাইশ: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দুর্গম ধোপাছড়ীতে সাঙ্গু নদীর উজানি ঢলে প্লাবিত অসহায় দরিদ্র মানুষের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক মোহাম্মদ আবদুর রহমানের নেতৃত্বে ত্রাণসামগ্রী বিতরণ করেন। এই সময় উপস্থিত ছিলেন ধোপাছড়ী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লতিফা বেগম, ১ নং ওয়ার্ডের মেম্বার ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক আহবায়ক মজিবুল হক খোকা। পাশাপাশি ধোপাছড়ী ইউনিয়নের দানবীর চট্টগ্রামস্থ খাতুনগঞ্জের বিশিষ্ট ব্যাবসায়ী জিয়াউর রহমান বন্যার্থদের মাঝে ত্রানসামগ্রী বিতরণ করেন। এই সময় তাঁর সাথে ছিলেন রিদোয়ান আবির।

এইদিকে ধোপাছড়ী শীলঘাটা উচ্চ বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের সভাপতি, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র দলের সাবেক নেতা সমাজকর্মী আবদুল মন্নান রানা বানবাশি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

চন্দনাইশ উপজেলা ছাত্রদলে উদ্যোগে ছাত্রদল নেতা মোহাম্মদ জসিমউদ্দীন ও ওমর ফারুক জিমল বন্যার্থের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করতে দেখা যায়।
একটি স্বেচ্ছাসেবক সংগঠন বর্নায় ক্ষয়ক্ষতিদের খোঁজ খবর নিতে দেখা যায়।
খোঁজ নিয়ে জানা যায় চট্টগ্রাম -১৪ আসনের সংসদ আলহাজ্ব জসিমউদ্দীন আহমেদের উদ্যোগে ধোপাছড়ী ইউনিয়নের অসহায় দরিদ্র ও বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ৮ টন চাউল বরাদ্দ দিয়েছেন। বর্তমানে সাঙ্গু নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় এবং সড়ক ভেঙে যাওয়ার কারণে বরাদ্দকৃত চাউল পৌঁছানো সম্ভব হচ্ছ না বলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান লতিফা বেগম জানান।

মন্তব্য করুন