
নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর ৩৮ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর জোনের উদ্যোগে গণশিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দারসুল কুরআন পেশ করেন চট্টগ্রাম মহানগরী মজলিশে শূরা সদস্য ও ইপিজেড থানা আমির আবুল মোকাররম। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী সহকারী সেক্রেটারি ফয়সল মুহাম্মদ ইউনুস।
৩৮ নম্বর ওয়ার্ডের অফিস সম্পাদক ও ৩ নম্বর জোনের সহকারী পরিচালক দাউদ কামালের সঞ্চালনায় এবং ৩ নম্বর জোনের পরিচালক মো. ইয়াকুবের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইপিজেড থানা সেক্রেটারি ও ৩৮ নম্বর ওয়ার্ড আমির ডা. হাবিবুর রহমান এবং ৩৮ নম্বর ওয়ার্ডের নায়েবে আমির জহির উদ্দিন। এছাড়া সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি মোস্তফা কামাল, শাহাদাত হোসেন, আবু তাহের সাব্বিরসহ স্থানীয় দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।









