শহীদদের রক্তের সাথে প্রতারণা করে ক্ষমতায় থাকা যাবে না: জাফর সাদেক

নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মুহাম্মদ জাফর সাদেক বলেন সরকার জুলাই গণঅভ্যুত্থান কে উপেক্ষা করে জুলাই শহীদদের রক্তের সাথে প্রতারণা করে ক্ষমতায় থাকতে পারবে না। জামায়াতে ইসলামী জুলাই আকাঙ্খাকে ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে কাজ চালিয়ে যাবে। জামায়াতে ইসলামীর সকল রুকনদের মান মজবুত রাখতে হবে ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদেরকে জনসম্পৃক্ততা বৃদ্ধি করতে হবে।

আজ সন্ধ্যায় ৭ টায় চট্টগ্রাম মহানগরীর জামায়াতের কার্যালয়ে আয়োজিত মহানগরীর জোন- ৪ এর উদ্যােগে সাংগঠনিক ও বায়তুলমাল পক্ষ উপলক্ষে দায়িত্বশীল সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গণভোটের রায় বা জনমতের প্রতিফলন যথাযথভাবে বাস্তবায়ন না হওয়ায় জনগণের মাঝে হতাশা বাড়ছে বলে উল্লেখ করে তিনি বলেন আওয়ামী ফ্যাসিবাদের সর্বনাশা পথে হাঁটলে বিএনপিকে ও আওয়ামী লীগের মত পরিণতি ভোগ করতে হবে।

মুহাম্মদ জাফর সাদেক বলেন, আজ ৪-১৮ মে কেন্দ্র ঘোষিত সাংগঠনিক ও বায়তুলমাল পক্ষ পালনে দায়িত্বশীলদের ব্যাক্তিগত রিপোর্ট পর্যালোচনার পাশাপাশি তিনি দায়িত্বশীলদের কে পক্ষ উপলক্ষে পরিকল্পিত ভূমিকা পালন করতে হবে। সংগঠন পদ্ধতির আলোকে ইউনিট পরিচালনার জন্য পক্ষকে কাজে লাগাতে হবে। নিয়মিত প্রোগ্রামাদি বাস্তবায়ন করে আদর্শ ইউনিট গঠনে দায়িত্বশীলদের ভূমিকা পালনা করতে হবে।

বাংলাদেশ জামায়াতের ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুসের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরীর কর্মপরিষদ সদস্য ও বন্দর থানা আমীর মাহমুদুল আলম, ইপিজেড থানা আমীর আবুল মোকাররম, চকবাজার থানা আমীর আহমদ খালেদুল আনোয়ার প্রমুখ।

 

মন্তব্য করুন