সরকার ইমাম ও মুয়াজ্জিনদের ভাতা দেবে: আবু সুফিয়ান এমপি

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে এবং পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে মাননীয় প্রধানমন্ত্রীর গৃহীত এ কর্মসূচি বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে। চট্টগ্রাম মহানগরীতে এ কার্যক্রম সফল করতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। “ডেঙ্গুমুক্ত সমাজ বিনির্মাণে পরিচ্ছন্নতার বিকল্প নেই।”

তিনি গতকাল শনিবার রাত্রে পবিত্র ঈদে মিলাদুন্নবী সা: উপলক্ষ্যে ২১ নং জামাল খান ওযার্ডস্থ ১৪টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনগণের অংশগ্রহণে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল একটি রেষ্টুরেন্টে ২১ নং জামাল খান ওয়ার্ড বিএনপির সদস্য সচিব দিদারুল ইসলামের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দিদারুল ইসলাম জামাল খান ওয়ার্ড বিএনপি’কে তৃনমুল পর্যায় থেকে সুসংগঠিত করে নেতৃত্ব দিয়ে আসছিলেন, বিগত হাসিনা সরকারের আমলে তিনি একাধিক মামলার আসামী হন এবং দীর্ঘদিন কারাভোগ করেন। এধরনের একজন ব্যক্তিকে আপনারা এলাকার জন্য বেছে নেবেন এ আশা রাখি।

তিনি বলেন, বর্তমান সরকার দেশের ইমাম ও মুয়াজ্জিনদের জন্য সরকারি ভাতার ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছে এবং ইতোমধ্যেই বহু সংখ্যক ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও সেবাইতকে এই ভাতার আওতায় আনা হয়েছে। সম্প্রতি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, দেশের প্রান্তিক মানুষের অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক সুরক্ষার জন্য ‘কৃষক কার্ড’ ও ‘ফ্যামিলি কার্ড’ চালুর পাশাপাশি ইমাম-মুয়াজ্জিনদের এই বিশেষ ভাতার ব্যবস্থা করা হয়েছে। আপনারাও আস্তে আস্তে এর সুফল পেতে থাকবেন।
২১ নং জামাল খান ওয়ার্ড বিএনপির সদস্য সচিব ও কাউন্সিলর পদপ্রার্থী দিদারুল ইসলামের সভাপতিত্বে তিনি বলেন, স্কুল জীবন থেকে ছাত্রদলের রাজনীতি’র সঙ্গে যুক্ত ছিলাম, বাংলাদেশের গনতন্ত্রের প্রবাদ পুরুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান এর আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতীয়তাবাদী চেতনায় নিজেকে সবসময় লালন করেছি, জেল, জুলুম, মামলা-হামলার তোয়াক্কা না করে সবসময় রাজপথে সক্রিয় ছিলাম। আগামীতে এই ওয়ার্ডকে শক্তিশালী ও উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে কাজ করতে চাই।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, নগর বিএনপির সদস্য আনোয়ার হোসেন লিপু, চান্দগাও বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভূইয়া, জামাল খান ওয়ার্ড আনন্দবাগ আবাসিক এলাকার উপদেষ্টা মাহমুদুল হক, জামাল খান ওয়ার্ড বিএনপির সি: যুগ্ম আহবায়ক কাজী শাহজাহান, যুগ্ম আহবায়ক কামাল হোসেন, হাসানুল করিম, আলমগীর, মো. সেলিম, আসাদুল ইসলাম সুমন, সদস্য দেলোয়ার হোসেন ও ফারুক হোসেন স্বপন সহ প্রমুখ নেতৃবৃন্দ।
মাহফিল শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া, মরহুম আরাফাত রহমান কোকো, মরহুম আবদুল্লাহ আল নোমান ও জামাল খান ওয়ার্ড বিএনপির প্রয়াত সকল নেতা কর্মীর জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মুনাজাত পরিচালনা করেছেন হাফেজ মোহাম্মদ সাদেক ওয়াকফ এস্টেট জামে মসজিদের খতিব এহসানুল হক।

মন্তব্য করুন