টেরীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

আয়-ব্যয়ের হিসাব ও গঠনতন্ত্র সংশোধনী সর্বসম্মতিক্রমে অনুমোদন, ৭ সদস্যের নির্বাচন কমিশন গঠন

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামের ঐতিহ্যবাহী টেরীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সভায় সমিতির বিগত দুই বছরের আয়-ব্যয়ের হিসাব ও গঠনতন্ত্রের প্রস্তাবিত সংশোধনী সর্বসম্মতিক্রমে অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি ২০২৭-২০২৮ মেয়াদের নির্বাচন পরিচালনার জন্য মফিজুল ইসলাম রয়েলকে প্রধান নির্বাচন কমিশনার করে সাত সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

গত ২৩ নভেম্বর সোমবার নগরের কে.বি. কনভেনশন হলে সমিতির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল মনসুরের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

সমিতির সাহিত্য ও ধর্মীয় সম্পাদক হাফেজ মুহাম্মদ তাজুল ইসলামের পবিত্র কোরআন তেলাওয়াত এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়।

সভাপতির সূচনা বক্তব্যে আব্দুল মান্নান টেরীবাজারের সার্বিক পরিস্থিতি, ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং সমিতির সাংগঠনিক কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। সাধারণ সভা উদযাপন উপ-কমিটির আহ্বায়ক ও সমিতির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন চৌধুরী সভার প্রস্তুতি ও আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরেন।

সভায় সমিতির অর্থ সম্পাদক অধ্যক্ষ ইমরানুল হক সাইয়েদ বিগত দুই বছরের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন। এ নিয়ে উপস্থিত সদস্যদের মধ্যে আলোচনা ও মতবিনিময় হয়। পরে সদস্যদের সর্বসম্মতিক্রমে আয়-ব্যয়ের হিসাব অনুমোদিত হয়।

এছাড়া সমিতির গঠনতন্ত্রের প্রয়োজনীয় সংশোধনী নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সদস্যদের মতামত ও সম্মতির ভিত্তিতে প্রস্তাবিত সংশোধনীগুলো সর্বসম্মতিক্রমে অনুমোদন দেওয়া হয়।

সভায় ২০২৭-২০২৮ মেয়াদের নির্বাচন উপলক্ষে মফিজুল ইসলাম রয়েলকে প্রধান নির্বাচন কমিশনার করে সাত সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়।

সাধারণ সভায় সদস্যদের জন্য উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়। এ সময় সদস্যরা সমিতির বিভিন্ন কার্যক্রম, ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং সাংগঠনিক কার্যক্রম নিয়ে প্রশ্ন, মতামত ও পরামর্শ তুলে ধরেন। সমিতির দায়িত্বশীল কর্মকর্তারা সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সভায় বক্তব্য দেন সমিতির উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন, পৃষ্ঠপোষক পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম রয়েল এবং সম্মানিত উপদেষ্টা খাইরুল ইসলাম কক্সি, মোহাম্মদ ইসমাইল ও আহমদ হোছাইন। বক্তারা টেরীবাজারের ব্যবসায়ীদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখা, সমিতির সাংগঠনিক কার্যক্রমের ধারাবাহিকতা, আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা এবং ব্যবসায়ীদের সার্বিক কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সমিতির কার্যকরী পরিষদের সহ-সভাপতি মো. আলমগীর, মো. ফরিদুল ইসলাম ও মো. গোলাম নবী; যুগ্ম সম্পাদক মুহাম্মদ ফরিদ উদ্দিন; সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ মহিউদ্দিন ও এস.এস.এস. বাহাদুর; সাংগঠনিক সম্পাদক ইশতেহাদ হোসেন রাজিব; আইনবিষয়ক সম্পাদক মোহাম্মদ বাকের উল্যাহ; সমাজকল্যাণ সম্পাদক মো. হারুনুর রশিদ; প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ইব্রাহিম পারভেজ; দপ্তর সম্পাদক মো. মামুনুর রশিদ; অডিটর সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম; সাহিত্য ও ধর্মীয় সম্পাদক হাফেজ তাজুল ইসলাম; ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. নাছির উদ্দিন এবং কার্যনির্বাহী সদস্য মামুনুর রশিদ, মোহাম্মদ জাবেদ ও মো. আবু ছালেক।

এছাড়া সমিতির উপদেষ্টা ও পৃষ্ঠপোষক পরিষদের নেতৃবৃন্দ, আজীবন সদস্য এবং সাধারণ সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন