
অদ্য ৩০ জানুয়ারি বিকাল ৩ ঘটিকায় ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আবু সুফিয়ানের সমর্থনে জাতীয়তাবাদী বাইন্ডিং শ্রমিক ইউনিয়নের উদ্যোগে গণসংযোগ মিছিল পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক শফিকুর রহমান মজুমদারের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় শ্রমিক সম্পাদক চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ এম নাজিম উদ্দিন। প্রধান বক্তার বক্তব্য রাখেন টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান, বিশেষ অতিথি ছিলেন দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপির আহ্বায়ক খন্দকার নুরুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের প্রচার সম্পাদক আবু বক্কর সিদ্দিক, দপ্তর সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, দেওয়ান বাজার বিএনপির নেতা মোহাম্মদ আবু কালাম, যুবদল নেতা ফতেহ আলি, মোহাম্মদ হাসান, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য আবুল হাশেম, রবিউল ইসলাম, বাকলিয়া থানা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারেক, টেরিবাজার দোকান কর্মচারী সমিতির সভাপতি মোঃ কফিল উদ্দিন, শ্রমিক দলের নেতা কামাল উদ্দিন ইমন, রেল শ্রমিক দলের নেতা মোহাম্মদ ফিরোজ, বাইন্ডিং শ্রমিক নেতৃবৃন্দের মধ্যে মোহাম্মদ অলিউল্লাহ, মোহাম্মদ শহীদ, মোহাম্মদ জহির, মোহাম্মদ বাবুল, মোহাম্মদ আক্তার, মোহাম্মদ বেলাল, মুহম্মদ বাদশা, মোহাম্মদ আলামিন প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, ১২ তারিখের নির্বাচন গণতন্ত্র স্বাধীনতা রক্ষার নির্বাচন। স্বাধীনতা বিরোধীরা দেশ নিয়ে, দেশের মানচিত্র নিয়ে চক্রান্ত করছে। তারা এ দেশকে অন্য দেশে জঙ্গী রাষ্ট্র বানাতে চায়। যারা একসময় স্বাধীনতা বিরোধী ছিল তারা এখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। গণতন্ত্রের বিরুদ্ধে, নির্বাচনের বিরুদ্ধে, স্বাধীনতা বিরোধীরা আবার চক্রান্ত করছে। তারা সাধারণ মানুষকে ধোকা দিতে চায়। সে ধোকায় যেনো সরল সিধে সাধারন মানুষ না পরে সেজন্য সকল রাজনৈতিক কর্মীরা, সমাজের স্বশিক্ষিত জ্ঞানীরা ঐক্যবদ্ধভাবে সচেতনতা গড়ে তুলুন। এতদিন আমরা স্বৈরাচারের দোসরের বিরুদ্ধে আন্দোলন করে জোটবদ্ধভাবে সফল না হওয়ার কারণ কি দেশের জনগণ এখন বুঝতে পেরেছে। তারা আওয়ামী লীগের সাথে আতাঁত করেছিল। আওয়ামী লীগের লুঙ্গির তলে থেকে আন্দোলনের গায়ে ছুরি মেরেছে। এরা জামায়াতি আত্মঘাতী ধর্মব্যবসায়ী সরল সোজা মুসলমানদের ধোকা দিতে চায়। ঈমানের উপর আঘাত আনতে চায়। আজকে ঈমান নিয়ে মানুষের বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে। ধানের শীষের বিজয়কে ঠেকাতে চায়। প্রধান বক্তা আব্দুল মান্নান বলেন, চক্রান্তকারীরা সবসময় ষড়যন্ত্র নিয়ে ব্যস্ত থাকে। এতদিন ধর্মব্যবসা করে যখন সফল হতে পারে নাই, তাই এখন তারা নারীদের অপব্যবহার করছে। কারণ এই দেশের নারীরা দেশপ্রেমিক। স্বাধীনতার পক্ষে শক্তি। তাদের সহজ সরল মনকে ধোকা দিতে চায়। বিকাশ, ভোটার আইডি কার্ড নিয়ে বাটপারি করছে। সাধারণ মানুষ যখন তা বুঝতে পেরেছে, তখনই প্রতিরোধ করা শুরু করেছে। তখন তারা মিথ্যাবাদীর আশ্রয় নিচ্ছে। তাদের উপর থেকে নিচ পর্যন্ত সবাই শেখ হাসিনার মতন ভন্ডামি করছে। তাই নারী-পুরুষ, ছাত্র, শ্রমিক জনতাকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিজয় করতে হবে। পরিশেষে দেওয়ান বাজার মাস্টারপোল থেকে শুরু করে ঘাটফরহাদবেগ হয়ে সিরাজদুল্লাহ রোড, জয়নাব কলোনি, মাছুয়া ঝর্ণার আশেপাশে সোসাইটিসমূহ ঘুরে এসে আবু সুফিয়ান স্ত্রী কন্যাসহ অসংখ্য নেতৃবৃন্দের উপস্থিতিতে মিছিলটি পরিসমাপ্তি হয়।









