
নিউজগার্ডেন ডেস্ক: আদর্শ নাগরিক ফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এম ওসমান গণির সভাপতিত্বে এ সভায় আগামী ১৭-৩১ মে পর্যন্ত সদস্য সংগ্রহ পক্ষ এবং বিভিন্ন থানাভিত্তিক কমিটি গঠনের সিদ্ধান্তগৃহীত হয়।
এতে সর্বসম্মতিক্রমে ২০২৫-২০২৭ সালের জন্য নতুন কার্যকরী কমিটি অনুমোদন করা হয়। আলহাজ্ব ইউসুফ বাহার চৌধুরীকে সভাপতি এবং মাওলানা আনোয়ার হোসাইন রব্বানীকে সাধারণ সম্পাদক করে একটি ১৯ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রদান করা হলো।
সভাপতি আলহাজ্ব ইউসুফ বাহার চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি সাঈদা বেগম, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মাদ কাইউম, ডাক্তার খোরশেদুল আলম চৌধুরী ও আলী মুকাররিম মুনীর খোরাসানী।
সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন রব্বানী, যুগ্ম-সম্পাদক ডাঃ শওকত আলী জাহান (রুম্মান), সাংগঠনিক সম্পাদক লায়ন সাজ্জাদ উদ্দীন, অর্থ সম্পাদক মোহাম্মদ ফরিদ উদ্দীন, প্রচার ও দফতর সম্পাদক ইঞ্জিনিয়ার রফিউল ইসলাম, ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক মাওলানা সৈয়দ নূর মোহাম্মদ কিবরিয়া, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, কৃষি ও পরিবেশ সম্পাদক এ. কে. এম জিয়াউর রহমান, নির্বাহী সদস্য এরশাদুল হক, আবদুল আউয়াল, এডভোকেট জাবের আহসান, নূর হাসান মাসুদ, হাফেজ মাহমুদুল হাসান ও মাওলানা নূর মোহাম্মদ।









