২০ নং দেওয়ান বাজার ওয়ার্ডে অসহায় মানুষের মাঝে চাল বিতরণ

নিউজগর্ডেন ডেস্ক: চট্টগ্রাম নগরীর ২০নং দেওয়ান বাজার ওয়ার্ডের দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত চাল বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আবু সুফিয়ান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জায়েদ নুর, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ২০নং দেওয়ান বাজার ওয়ার্ড কাউন্সিল পদপ্রার্থী আলহাজ্ব আবদুল মান্নান, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য আনোয়ার হোসেন লিপু, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য হাজী রফিকুল আলম, টেরীবাজার ব্যবসায়ী সমিতির উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন, ২০নং দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপির নেতা মোস্তফা আমান উল্লাহ এবং চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২০নং দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপির সভাপতি ইলিয়াস সরদার।
যৌথ সঞ্চালনায় ছিলেন কোতোয়ালী থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম এবং চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান মজুমদার।
এছাড়াও অনুষ্ঠানে ফতেয়া আলী, মহিউদ্দিন আরিফ, সাজ্জাদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

 

মন্তব্য করুন